সোনালী লাইফের ইন্স্যুরেন্স এর মৃত্যুদাবির চেক হস্তান্তর

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:৩০
৩ মিনিট পড়ুন
১.১K
সোনালী লাইফের  ইন্স্যুরেন্স এর মৃত্যুদাবির চেক হস্তান্তর
নড়াইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে প্রয়াত গ্রাহক মো. রজিবুল ইসলামের মৃত্যুদাবির চেক হস্তান্তর ছবি: এশিয়ান সময়

নড়াইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে প্রয়াত গ্রাহক মো. রজিবুল ইসলামের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাজারখালী বাজারে নড়াইল মেট্রোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অনুপম দাস এবং চুয়াডাঙ্গা মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের অনিশ্চয়তা ও ঝুঁকি মোকাবিলায় বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকেরই সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী বীমার সঙ্গে যুক্ত হওয়া উচিত। তাঁরা আরও বলেন, কোনো গ্রাহকের মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রাপ্য দাবি যথাযথভাবে পরিশোধ করা বীমা প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। 

— বক্তারা

আলোচনা শেষে প্রয়াত গ্রাহক মো. রজিবুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের হাতে ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

নড়াইল মেট্রোর সিনিয়র ইউনিট ম্যানেজার আল আমিন খালাসীর সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।



ফটো কার্ড প্রিন্ট সংস্করণ

? কয়েকটি প্রশ্ন উত্তর

উত্তর: অনুষ্ঠানে প্রয়াত গ্রাহক মো. রজিবুল ইসলামের পরিবারের হাতে ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেওয়া হয়। এর আগে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উত্তর: কর্মসূচিটি রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাজারখালী বাজারে অনুষ্ঠিত হয়। নড়াইল মেট্রোর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উত্তর: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গোলাম মোস্তফা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অনুপম দাস এবং চুয়াডাঙ্গা মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মো. তরিকুল ইসলাম।
উত্তর: বক্তারা বলেন, জীবনের অনিশ্চয়তা ও ঝুঁকি মোকাবিলায় বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যার যার সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী বীমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাঁরা পরামর্শ দেন।
উত্তর: বক্তারা জানান, কোনো গ্রাহকের মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রাপ্য দাবি যথাযথভাবে পরিশোধ করা বীমা প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। নড়াইল মেট্রোর সিনিয়র ইউনিট ম্যানেজার আল আমিন খালাসীর সঞ্চালনায় এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Like
০%
Love
০%
Funny
০%
Sad
০%
Angry
০%

মতামত

এখনো কোনো মতামত দেওয়া হয়নি।