সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশন ও করতোয়ার সাংবাদিক নিহত

৩ মিনিট পড়ুন
২.৩K
সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশন ও করতোয়ার সাংবাদিক নিহত
সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশন ও করতোয়ার সাংবাদিক নিহত
/
এশিয়ান টেলিভিশন ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি কাজী আশরাফ (৪৫)
ছবি: এশিয়ান সময়
লাইভ আপডেট LIVE
কভারেজ সমাপ্ত
10:40 AM

দুই দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত

ছত্রহাজারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত
5:05 AM

জানাজার নামাজ অনুষ্ঠিত

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুই দফায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে প্রথম জানাজার নামাজ সকাল ৮টায় লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আল-মারকাজুল মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় ছত্রহাজারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মূল বিষয়বস্তু

নড়াইলের লোহাগড়া উপজেলার এশিয়ান টেলিভিশন ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি কাজী আশরাফ (৪৫) ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুই দফায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জানাজার নামাজ সকাল ৮টায় লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আল-মারকাজুল মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় ছত্রহাজারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইলের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের বার্তা ছড়িয়ে পড়েছে। সহকর্মীরা তাকে একজন বিনয়ী, পরিশ্রমী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।

বিশেষজ্ঞ মতামত: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানো এবং মহাসড়কে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সড়ক ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্ঘটনার পর দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাও আহতদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

— মতামত:



ফটো কার্ড প্রিন্ট সংস্করণ
Like
০%
Love
০%
Funny
০%
Sad
০%
Angry
০%

মতামত

এখনো কোনো মতামত দেওয়া হয়নি।