নড়াইলে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২ মিনিট পড়ুন
৮.৪K
নড়াইলে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নড়াইলে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: এশিয়ান সময়

নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখা।

গতকাল রবিবার (১৪ জুন) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর  প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, "ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা হচ্ছে।" অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ছাত্রদল নেতারা।

মিছিল ও সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহামুদুল হাসান সনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব গাজি আল মামুন সহ সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জেলা ও স্থানীয়পর্যায়ের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী। সমাবেশ থেকে অবিলম্বে এসব অপপ্রচার ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়।



ফটো কার্ড প্রিন্ট সংস্করণ
Like
০%
Love
০%
Funny
০%
Sad
০%
Angry
০%

মতামত

এখনো কোনো মতামত দেওয়া হয়নি।