হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবে সরকার কিন্তু সিদ্ধান্ত নেবেন জনগণ: পররাষ্ট্র উপদেষ্টা

২০ জানুয়ারি, ২০২৬ - বিকাল ৫:৫২
 0  596
হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবে সরকার কিন্তু সিদ্ধান্ত নেবেন জনগণ: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার পুরোপুরি নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সরকার চায় একটি সুষ্ঠু নির্বাচন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। 

এসময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করার জন্য সরকারের তিনটি চ্যালেঞ্জ রয়েছে। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। ভোট সঠিকভাবে গণনা করা ও বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গণভোট নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য। হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবে সরকার কিন্তু সিদ্ধান্ত নেবেন জনগণ। আগামীর ভোটে কোন ধরনের কারচুপির সুযোগ দেয়া হবে না। 

গণভোট ও সংসদ নির্বাচনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, 'জনগণকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।'

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আপনাদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে কিন্তু সেটি যেন ভোটের মাঠে প্রভাব না ফেলে।