নড়াইলে সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

২৫ এপ্রিল, ২০২৬ - দুপুর ৩:২২
 0  3.4k
নড়াইলে সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলে সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিএসএস এর যশোর জোনের নড়াইল অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৫ই এপ্রিল শনিবার সকাল ৯ টায় নড়াইল পৌর এলাকার মহিষখোলায় সিএসএস এর কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের প্রয় শতাধিক নারী পুরুষ ও শিশুদেরকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন লোহাগড়া উপজেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণপদ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনের রিজিওনাল ম্যানেজার মোঃ মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মেহেদী হাসান,নড়াইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আনন্দ কুমার রায়,ফিল্ড অফিসার পবিত্র বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মফিজুর রহমান, সিএসএস একটি জনকল্যাণ মূলক মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক ও মানবিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশের ন্যায় নড়াইলেও নিয়মিত এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ছাড়া নড়াইলে হেলথ ও বিনামূল্যে শিক্ষা কর্মসূচী চলমান রয়েছে।

 

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আল আমিন বলেন, সিএসএস একটি মানবিক প্রতিষ্ঠান। এ জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে এ প্রতিষ্ঠানের মানবিক কার্যক্রমগুলো প্রসংশার দাবি রাখে। আমি এর বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত।

 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা ও পৌর এলাকার প্রায় শাতাধিক উপকারভোগীরা এ সেবা গ্রহণ করেন এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।