নড়াইলে ৫দিন ব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন

২৪ জানুয়ারি, ২০২৬ - রাত ৭:৩৫
 0  650
নড়াইলে ৫দিন ব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন

নড়াইলে ৫দিন ব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ২৪ জানুয়ারি) বিকালে নড়াইলের বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মাদ ষ্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কাউন্সিলর নড়াইল প্রেসক্লাবের সিনিঃযুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃআল আমিন। ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর মোঃআশিকুর রহমান সৌরভের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের প্রশিক্ষক মোহাম্মদ আজিজুল হাকিম মুন্না এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক হুসাইন আহমেদ,জেলা ক্রীড়া সংস্থার খেলয়াড় রেজওনুল ইসলাম,রাব্বি হাসান,জেলা ক্রীড়া সংস্থার অফিস করণিক সুবোধ বিশ্বস সহ ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

উদ্বোধন কালে প্রধান অতিথি ক্রীড়া সংগঠক সাংবাদিক আল আমিন বলেন,ক্রীড়া ক্ষেত্রে সমৃদ্ধ নড়াইলে এ জাতীয় নতুন খেলার প্রশিক্ষণ গ্রহন করে জাতীয় পর্যায়ে খেলার ধারাবাহিকতা রক্ষা করতে সচেষ্ট হবে বলে আমি মনে করি।তিনি সকল ক্রীড়া সংগঠক,খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।