নড়াইলে “স্টুডেন্ট সাপোর্ট প্যাক–২০২৬” কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

৫ ফেব্রুয়ারি, ২০২৬ - সকাল ৮:২৪
 0  3k
নড়াইলে “স্টুডেন্ট সাপোর্ট প্যাক–২০২৬” কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

নড়াইল উন্নয়ন ফোরাম (নউফো)-এর উদ্যোগে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে “স্টুডেন্ট সাপোর্ট প্যাক–২০২৬” শীর্ষক একটি শিক্ষা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতার লক্ষ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল স্কুল ব্যাগ, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, ড্রয়িংয়ের রং, খাতা, বলপেন, পেন্সিল, স্কেলসহ মোট ১১ ধরনের শিক্ষা উপকরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জজকোর্টের অ্যাডিশনাল পিপি ও নউফোর প্রধান উপদেষ্টা এডভোকেট কাজী জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব গোলাম আকবর এবং সংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন। এছাড়াও স্বেচ্ছাসেবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট কাজী জিয়াউর রহমান বলেন, “নউফো কর্তৃক আয়োজিত স্টুডেন্ট সাপোর্ট প্যাক–২০২৬ কর্মসূচি একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে তাদের পড়াশোনায় উৎসাহিত করা হয়েছে।” তিনি এ উদ্যোগে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে নড়াইল উন্নয়ন ফোরামের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন ইউসুফ বলেন, “এই কর্মসূচি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সহায়তা। এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে আমরা আশা করি।” নউফো-এর প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান দেশের বাইরে অবস্থান করায় মুঠোফোনে দৈনিক……–কে জানান, নড়াইল উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৬ সালে নড়াইল জেলার ৩৯টি ইউনিয়নকে কর্মপরিকল্পনার আওতায় আনা হয়েছে, যার অংশ হিসেবে লক্ষিপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলমগীর হোসেন বলেন, “নড়াইল উন্নয়ন ফোরামের এই মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্টুডেন্ট সাপোর্ট প্যাক–২০২৬ এর মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নড়াইল উন্নয়ন ফোরামের এই উদ্যোগকে একটি প্রশংসনীয়, মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।