নড়াইলে মায়ের হাতে তিন মাসে বয়সের শিশু তাবাচ্ছুম খুন হওয়ার অভিযোগ , আটক মা
নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া। পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন।
প্রায় ১ মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, ”গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ ভোর সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পায় । এছাড়া শিশু তাবাচ্ছুমের মা সুস্থ এবং সাভাবিক মস্তিকের মানুষ ছিলেন।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন,” আমরা খবর পাই সাদিয়া নুর তাবাচ্ছুম নামে তিন মাস বয়সি এক বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে । খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট তৈরি করে বাচ্চাটির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়েছি এবং আমরা ঘটনার সাথে জড়িত সন্দেহে তার মা আরিফা খাতুনকে আটক করে থানায় এনেছি জিজ্ঞাসাবাদের জন্য । তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে ।