নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার ৪নং আসামি আকাশ বিশ্বাস গ্রেপ্তার
নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোর জেলার নারকেলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামির নাম আকাশ বিশ্বাস (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার প্রভাষ বিশ্বাসের ছেলে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আকাশকে যশোর জেলার নারকেলবাড়িয়ায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আকাশ পুলিশের উপস্থিতি টের পেয়ে খাটের নিচে পালিয়ে ছিলেন। গ্রেপ্তার আকাশ প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার ৪ নম্বর আসামি। ঘটনার পর থেকে আকাশ পলাতক ছিলো। আকাশকে আদালতে সোপর্দ করা হয়েছে।