গাইবান্ধায় শিবির নেতাকে হত্যার প্রতিবাদে নড়াইল ভিক্টোরিয়া কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল
গাইবান্ধায় বিএনপির নেতাদের হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল ভিক্টোরিয়া কলেজ শিবির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
আজ ২২ জুন (সোমবার) সকাল সাড়ে ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াইল জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি ওয়াকিউজ্জামান অভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বকুল তলা থেকে সুরু করে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে পুনরায় বকুল তলায় এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে শিবিরের জেলা সেক্রেটারী বলেন, যতোক্ষণ পর্যন্ত গাইবান্ধার সাইফুল্লাহ ভাইয়কে হত্যার বিচার সুস্থ ভাবে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
তিনি আরো বলেন, আগামী ২৪ ঘন্টার ভেতর যদি হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় না আনা হয় তাহলে সারাদেশে এমন আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে যে সেই আন্দোলন দমানো আপনাদের দারা সম্ভব হবে না।
এসময় জেলা শিবিরের অফিস সম্পাদক রোমান শেখ বলেন,আমরা তারেক ও সালাউদ্দীনের মুখে শুনেছি নির্বাচন হলে এদেশে ঘুম খুন বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি নির্বাচন পরবর্তী সময়ে সেই কথার বেতিক্রম ঘটেছে। আমরা দেখিছি তাদের অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের নিজেদের হাতে ২০০ শত এর অধিক নেতা কর্মী খুন হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ইউনিয়ন সভাপতিকে নৃশংস ভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শিবিরের পক্ষ থেকে এই হত্যা কারিদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।
এসময় ভিক্টোরিয়া কলেজ সভাপতি ওয়াকিবুজ্জামান অভি বলেন,গতোকাল গাইবান্ধায় সুধু শিবির কর্মী নিহত হয়েছে ব্যাপারটা এমন নই। বি এন পি সরকার ক্ষমতায় আসার পর থেকে এবং ইন্টেরিয়েম গভমেন্ট এর সময়ে তারা অসংখ্য হত্যাকাণ্ড সংগঠিত করেছে। আমরা বি এন পি যুবদল ছাত্রদলকে সতর্ক করে বলতে চায় তোমরা হুশিয়ার হয়ে যাও না হলে গদি ছেড়ে ইন্ডিয়া চলে যেতে হবে। আমরা এই ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে দেখছি কিছু কিছু ফ্যাসিবাদের দোষের এখনো রয়েছে। নতুন করে অনেকে ফ্যাসিবাদী নকশা প্রনয়ণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলবো শিবিরকে শান্ত থাকতে দিন। সিংহ ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকতে দিন। নয়লে গর্জন সহ্য করতে পারবেন না। আপনারা সবাই অবগত আছেন গায়বান্ধায় বি এন পির যুব দল সন্ত্রাসীদের হাতে শিবিরের ইউনিয়ন সভাপতি নিহত হয়েছে। আমরা এর ধিক্কার জানায় এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবি জানায়।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোহাম্মদ রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা প্রকাশনা সম্পাদক মো: নুরুজ্জামান প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম এবং কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। এছাড়া স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর পূর্ব থানা সেক্রেটারি ফাহিম শেখ ও কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি আসাদুল্লাহ গালিবসহ ভিক্টোরিয়া কলেজ ও জেলা ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী।