নড়াইলে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।
সারাদেশের ন্যায় নড়াইলেও হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন নড়াইলের সর্বস্তরের হিন্দুধর্মাবলম্বী জনগণ। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যারা আমাদের ধর্মগুরুর ছবিতে জুতা নিক্ষেপ করেছে এবং আমাদের মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন,পুজা উদযাপন পরিষদের সভাপতি ড. পঙ্কজ বিহারি ঘোষ (অন্ন) ,জেলা বি এন পি সহসভাপতি অশোক কুন্ডু ,সনাতনী ফোরামের জেলা সভাপতি রাজিব বিশ্বাস , জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার সহ হিন্দুধর্মাবলম্বী বিভিন্ন স্তরের জনগন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলিপ অধিকারী ।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাপ্ত হয়।