নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৬ জুন, ২০২৬ - সকাল ১১:৩৩
 5.7k
নড়াইলে মাদকবিরোধী  আন্তর্জাতিক দিবস উপলক্ষে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি  র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি পরবর্তী সময়ে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার এবং সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।