২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে গাছ লাগানো শুরু

২৪ জুন, ২০২৬ - রাত ৭:২৬
 136
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে গাছ লাগানো শুরু

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর দাইবাড়ি খালপাড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ আব্দুল সালাম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, জেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক ডা. মোহাম্মদ আব্দুল সালাম বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এরই অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, রোপণ করা গাছগুলো বড় হয়ে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং এর ফুল-ফল থেকে স্থানীয় মানুষ উপকৃত হবে।